প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 9:55 pm || প্রকাশের তারিখ: March 8, 2021, 8:42 pm
ঢাকা।। বাংলাদেশে এ পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন পুরুষ এবং ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন নারী।
সোমবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।