আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:08 am || প্রকাশের তারিখ: March 9, 2021, 12:18 am
গলাচিপায় অবৈধ ডায়াগনোষ্টিক সেন্টারে র‌্যাব-৮ এর অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালী।। র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও উপজেলা প্রশাসন, গলাচিপা, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে

 সোমবার ৮ মার্চ দুপুর ১টার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানার খারজ্জিমা বাজার এবং চিকনকান্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ এবং সঠিক কাগজপত্র না থাকার অপরাধ,(১) গ্রামীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজানুর রহমান (২৯), পিতা- আব্দুল মান্নান খান, সাং-কলাগাছিয়া, ৮নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫ হাজার টাকা এবং (২) চিকনকান্দিয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক হেলাল উদ্দিন (৩৮), পিতা ফজলুল হক মুন্সী, সাং-মাছগ্রাম, ৪নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫ হাজার  টাকা সহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে জনাব আশিষ কুমার, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, গলাচিপা, পটুয়াখালী , মেডিক্যাল প্রাকটিস এবং বেসামরিক ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৭ ও ৮ ধারা ১৩(২) মোতাবেক মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম