আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 6:54 pm || প্রকাশের তারিখ: September 26, 2019, 6:57 pm
আশুলিয়ায় ৩’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হেলাল আটক
মোঃ শহিদুল ইসলাম (সাগর) আশুলিয়ায় ৩’শ পিস ইয়াবাসহ মো: হেলাল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ায় এলাকার জামগড়ার চৌরাস্তার মোড় থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত হেলাল মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের আব্দুল জলিল মাঝির ছেলে।

সে আশুলিয়ার জামগড়া এলাকার মনির নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতো।এই বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাজ্জাদুর রহমান আমাদেরবাংলাদেশ.কমকে জানান, হেলাল দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে আশুলিয়ার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

প্রতিদিনের মত আজকেও মাদক বিক্রি করবে এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং এবিষয়ে হেলালের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটা মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম