আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ৯, ২০২১, ৪:৫০ অপরাহ্ণ
রমজান মাসে ছয়টি পণ্যের যথেষ্ট মজুদ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আজ মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ বিষয়ে তিনি বলেন,আসছে রমজানে প্রয়োজনীয় ছয়টি পণ্যের যথেষ্ট মজুদ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তেল, চিনি, ছোলা, মশুর ডাল, খেজুর, পেঁয়াজ—এই ছয়টি পণ্য টিসিবির মাধ্যমে আমদানি করতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন,শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন করা হয়েছে। বর্তমানে এক হাজার সিটের বাইরে আরও ১০০ সিট বাড়ানো হবে।’

মন্ত্রিসভার বৈঠকে কুড়িগ্রামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’। এটি হলে দেশে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হবে ৪৯টি।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম