আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:09 am || প্রকাশের তারিখ: March 10, 2021, 10:25 am
৫টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯মার্চ) বেলা ১১টায় উপজেলার আঞ্জুরহাট বকসি মৎস্যঘাট,চর কলমী ও মানিকা ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফরাজি ব্রিকস,মাওয়া ব্রিকস,রিফাত ব্রিকস, রাত্রি ব্রিকস ও আখন ব্রিকস নামের ৫টি অবৈধ ইট ভাটাসহ ভাটায় ব্যবহৃত ৪টি স-মিল বেকু,ট্রাক ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পানি দিয়ে গুড়িয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল র‌্যাব -৮ এর এএসপি সঞ্জয় কুমার সরকার,ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম মিয়া,ভোলা সদর পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ আরও অনেকে।

এ বিষয়ে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, বনের কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধন ও ছাড়পত্র বিহীন ইট ভাটা তৈরী করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম