আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:30 am || প্রকাশের তারিখ: March 10, 2021, 11:27 pm
নবীগঞ্জে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, জরিমানা
সফিকুল ইসলাম নাহিদ।। নবীগঞ্জ শহরের যানজট নিরসনের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (১০ মার্চ ) সকাল ১১ ঘটিকা থেকে বিকাল  ৩ ঘটিকা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে শহরের যানজট নিরসন ও অবৈধ দখলদারের কাছ থেকে ফুটপাত উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।

শহরের ওসমানী রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার, স্কুল রোড , শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন নির্ধারিত স্থানের বাইরে দোকানের আসবাবপত্র রাখার দায়ে ১৬ টি স্থায়ী ও অস্থায়ী  দোকানকে ২২ হাজার দু'শত  টাকা ও দুই সিএনজিচালিত এক হাজার করে  দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপজেলা প্রসাশনের সঙ্গে ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ  উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মৃদূল এর নেতৃত্বে একদল পুলিশ ও সাংবাদিক মোঃ সফিকুল ইসলাম নাহিদ, অঞ্জন রায়, উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন। নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন  প্রতিনিধি কে বলেন, এই অভিযানটি অব্যহত থাকবে এবং আজ যে অভিযান পরিচালনা হয়েছে বিভিন্ন অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির অস্থায়ী দোকানপাঠ পুনঃস্থাপন হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন,  ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিচালনা করার জন্য পর্যাপ্ত জায়গা আছে। পরিশেষে মেয়র বলেন, সুন্দর শহর গড়তে হলে জনসাধরনের সার্বিক সহযোগীতা একান্ত কাম্য। সবার সহযোগীতায় থাকলে  একটি যানজট মুক্ত শহর পৌর সভা তৈরি করতে পারব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম