আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 12:44 pm || প্রকাশের তারিখ: September 27, 2019, 5:42 am
প্রথম মহাকাশচারী হাজ্জা আল মানসুরি,কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন
আমাদেরবাংলাদেশ ডেক্স : পবিত্র কুরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম মহাকাশচারী হাজ্জা আল মানসুরি। মানসুরিকে বহনকারী মহাকাশযানটি কাজাখস্তানের বাইকোনুর শহরে থেকে রওনা হওয়ার প্রায় ছয় ঘণ্টার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) পৌঁছায়। খবর দেশটির গণমাধ্যম গালফ নিউজের।
ইউএই সময় অনুসারে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে মানসুরি এবং অন্যান্য ক্রু সদস্য আইএসএসে প্রবেশ করে। প্রথম আমিরাতি এবং আরবীয় হিসেবে তিনি মহাকাশ সফর করলেন। তিনি আইএসএসে আটদিন অবস্থান করবেন। অন্যান্য আন্তর্জাতিক মহাকাশচারীদের সঙ্গে তিনি একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আমিরাতের সেনাবাহিনীর সাবেক পাইলট মানসুরি মহাকাশের উদ্দেশে রওনা হওয়ার আগে তাকে একটি ১০ কেজি ওজনের ব্যাগ দিয়েছে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার। এ ব্যাগে পবিত্র কুরআনের একটি কপির পাশাপাশি একটি ১০০ শতাংশ সিল্কের ইউএই’র পতাকা, আল গাফ গাছের ৩০টি বীজ, দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি
ছবি এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবনীগ্রন্থের একটি কপি।এ ছাড়া দেশটির মাদরুবা, সালুনা ও বালালিত নামের তিনটি ঐতিহ্যবাহী খাবার এবং মানসুরির পরিবারের সদস্যদের ছবিসহ কিছু ব্যক্তিগত জিনিস আছে এ ব্যাগে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম