আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:30 am || প্রকাশের তারিখ: March 11, 2021, 8:11 pm
আশুলিয়ায় অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় অপহরণের ১১ দিন পার হলেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী মীনা (১৭)। গত ২৮ ফেব্রুয়ারি সকালে আশুলিয়ায় নিজ বাসার সামনে থেকে বের হওয়ার পর অপহৃত হন এ শিক্ষার্থী।

অপহৃত মীনা আশুলিয়ার চারাবাগের ফাতেমাতুজোহরা মাদ্রাসার শিক্ষার্থী।

অপহরণের বিষয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ভাই জানান, মীনা আক্তার মহিলা মাদ্রাসায় পড়াশুনা করত। গত ২৮ ফেব্রুয়ারী সকালে বাসা থেকে বের হয়ে অপহৃত হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় সনি সরকার ও সাজ্জাদ হোসেন ওই শিক্ষার্থীকে অপহরণ করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক কাজী নাসির জানান, অপহৃত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ দায়েরের পর প্রধান আসামী সনি সরকারকে আটক করে। আদালতে প্রেরণ করে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হবে বলেও তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/জা/আ/রা

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম