আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: March 13, 2021, 12:01 am
কক্সবাজারের উখিয়া থেকে দুই অপহরণকারী আটক,অপহৃত উদ্ধার-১
জাহেদ হাসান বিশেষ প্রতিনিধি।। উখিয়ার পালংখালীর পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান পরিচালনা করে এক অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে পালংখালী পুর্ব ফারিয়ারবিল এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব -১৫) এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত,পালংখালী ফারির বিল এলাকার ফরিদ আহমদের পুত্র শহিদুল ইসলাম ও একই এলাকার ফরিদ আলমের স্ত্রী ছলেমা খাতুন।

র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানা যায়,গত (বৃহস্পতিবার ১১ মার্চ) আব্দুল খালেক নামে একজন ব্যক্তি র‌্যাব-১৫ কে’ অভিযোগ দায়ের করেন যে,কয়েকজন অপহরণকারী তার ছেলে মোঃ আবু সাইদ (২১), পিতা- আব্দুল খালেক, সাং- শিয়াপাড়া, ০৮ নং ওয়ার্ড, ইউপি- খুটাখালী, থানা চকরিয়া, জেলা- কক্সবাজার’কে গত ০৭ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে অপহরণ করে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপন হিসেবে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা দাবি করে অন্যথায় তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫ নং পালংখালী ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব ফারির বিল এলাকায় পলাতক আসামী মোঃ নুরু এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ আবু সাইদ (২১)’কে উদ্ধার করে এবং র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী দুই ব্যাক্তিকে আটক করেন এবং তাদের সঙ্গীয় আসামী নুরুসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। আরো জানান পলাতক অপহরণকারীদের গ্রেফাতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো জানা যায়, পলাতক আসামী নুরুসহ আরো অজ্ঞাত ৫/৬ জন আসামী গত ০৭ মার্চ ( রবিবার) বিকাল ৪ টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে বন্ধ ঘরে আটকে রাখে এবং মারধর করে। একপর্যায়ে তার কাছ থেকে তার পরিবারের মোবাইল নম্বর নিয়ে মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলবে বলে হুমকী দেয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহায়তায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কৌশলে অপহরণ করে তাদের বাড়িতে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে। পরবর্তীতে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। চিকিৎসা শেষে ভিকটিম নিজে বাদী হয়ে ধৃত ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সহকারী পুলিশ সুপার  (মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম