আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:29 am || প্রকাশের তারিখ: March 13, 2021, 9:28 pm
এমপি ফারুক গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, গেল সপ্তাহ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকাপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিলো। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না।

ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষিয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম