আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 2:49 pm || প্রকাশের তারিখ: September 27, 2019, 6:16 am
ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর
মোঃ শহিদুল ইসলাম (সাগর)সাভার : ২০১৮-১৯ সালে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশসংনীয় অবদান রাখার জন্য ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর।

শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ে শাহাব উদ্দিন মাদবরকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ।চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ক্রেস্ট ও সনদপত্র আশুলিয়া ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করেন। এসময় তিনি এই পুরস্কার প্রাপ্তিতে আরও ভালো কাজ করার উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান, সাভার উপজেলা পরিবার পরিকল্প অফিসার মেজবাহ উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড সদস্য হোসেন আলী মাস্টার,আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড সদস্য মোঃ রুহুল আমীন মন্ডলসহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম