আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ১৩, ২০২১, ১০:৫৬ অপরাহ্ণ
ইউপি নির্বাচনে চূড়ান্ত আওয়ামী লীগের মনোনয়ন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম