আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২১, ৬:১৫ অপরাহ্ণ
বাসচাপায় গার্মেন্টস কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আটক দুই
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় গার্মেন্টস কর্মকর্তা বাসচাপায় মৃত্যুর ঘটনায় পলাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

রবিবার দুপুরে আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এর আগে গতকাল শনিবার (১৩ মার্চ) সাভারের জামতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

গ্রেপ্তারেরা হলেন- ঘাতক বাসের চালক ওয়াসিম ওরফে আল-আমিন(২৫) এবং বাসের হেলপার শাকিল (২৮)। তাদের মধ্যে আল-আমিন শেরপুর ও শাকিল নারায়ণগঞ্জের বাসিন্দা।

র‌্যাব ৪ এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার বাস চালক আল-আমিনের কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স ছিল না। ঘটনার দিন রাতে বাস আশুলিয়ার নরসিংহপুর পৌছালে সামনে থাকার অপর আশুলিয়া ক্লাসিক পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয় চালক। বিষয়টি তার সহযোগী না দেখার ভান করে এড়িয়ে যায়।

উল্লেখ্য, গত ১১ মার্চ সন্ধ্যায় আশুলিয়ার শারমিন গার্মেন্টস এর প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) শামছুল আলমকে (৪৫) চাপা দেয় আশুলিয়া ক্লাসিক নামের একটি পরিবহন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে ৩ টি বাসে অগ্নিসংযোগ দেয়।পরে আশুলিয়া থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।এ ঘটনায় ঐদিন রাতেই নিহতের পরিবার মামলা দায়ের করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম