আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:06 am || প্রকাশের তারিখ: March 14, 2021, 8:34 pm
কপিলমুনি ইউপি নির্বাচন: আওয়ামী প্রার্থীকে শুভেচ্ছা
রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। বর্তমান বাংলাদেশ সরকারের আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কপিলমুনি ইউপির সাবেক জননন্দিত ও বর্তমান মনোনীত প্রার্থী কওছার আলী জোয়ার্দ্দারকে কপিলমুনি ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় জয় বাংলার জয়ধ্বনিতে নৌকা মার্কার স্লোগানে মূখরিত হয়ে উঠে কপিলমুনি বাজারের মেইন সড়ক। সংবর্ধনা পূর্ববর্তী রবিবার বিকাল ৪.৩০ মিনিটের দিকে মোটর সাইকেল ও পিকআপে করে এলাকার শত শত যুবক ও মধ্যবয়সীরা তাকে সংবর্ধনা জানাতে পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর এলাকায় জড়ো হন।

এরপর কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর প্রান্ত থেকে প্রতাপকাটী, কাজিমুছা,হাবিবনগর হয়ে আগড়ঘাটা বাজার পর্যন্ত শোডাউন করেছেন। এসময় শোডাউন বহরে এলাকার কয়েক শত জনসাধারণ অংশগ্রহণ করেন। তবে কপিলমুনি ইউনিয়নের জনসাধারণের একটায় আশা বিগত পাঁচটি বছরের মত আগামী পাঁচটি বছরও মানবতার ফেরীওয়ালা হয়ে কওছার আলী জোয়ার্দ্দার কপিলমুনি ইউপির জনসাধারণে সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাবেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম