প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 8:21 pm || প্রকাশের তারিখ: March 14, 2021, 9:17 pm
নিজস্ব প্রতিবেদক।। দিনাজপুরে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পুলিশের হেলমেট সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (১৪মার্চ) সকালে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। এসময় উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা।
এসময় পুলিশ সুপার শচীন চাকমা বলেন, পুলিশের এ ধরনের কার্যক্রম পরিচালনার ফলে জনসাধারণ ও সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনায় একটি প্রাণ বিসর্জন হওয়া থেকে বিরত রাখবে। পাশাপাশি ভবিষত্যে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ট্রাফিক পুলিশের প্রশাসন এটিএম তৌহিদুল ইসলাম, টি.আই আবু রায়হান সিদ্দিক, টি.আই শাহ্ আলম, টি.আই মোঃ হাসান আসকরী, টি.আই শফিউল আলম, টি.এস.আই আজাদ, সার্জেন্ট তৌহিদ, টি.এস.আই রিপন কাজী সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম