আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:36 am || প্রকাশের তারিখ: March 15, 2021, 12:30 am
জয়পুরহাটে মোটরসাইকেলের চাপায় অপর মোটরসাইকেল আরোহী নিহত
রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধি।। ১৪ মার্চ, ২১ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টায় সদর উপজেলার হিচমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী হিচমী মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদ আলী জয়পুরহাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে হিচমী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে মোটরসাইকেলটি দ্রæত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম