আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 3:38 am || প্রকাশের তারিখ: March 15, 2021, 5:09 pm
সাভারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারের বংশী নদীতে ঝাঁপ দিয়েছে মো. বিকাশ ইসলাম (১৬) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। বিকাশ ইসলাম কুষ্টিয়া জেলার আমান উল্লাহর ছেলে। সে রেডিওকলোনি এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করতো।

সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানান, রেডিওকলোনি এলাকা থেকে রোববার সন্ধ্যায় নিখোঁজ হয় বিকাশ। পরে তার জুতা সাভারের নামাবাজার এলাকার বংশী নদী থেকে উদ্ধার করা হয়। সেই জুতা দেখেই বিকাশ ইসলাম নদীতে ঝাঁপ দিয়েছে বলে নিশ্চিত হয় স্বজনরা। পরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে পুরোপুরি নিশ্চিত হয় স্বজনরা।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় ১০টার দিকে নিহতের মরদেহ বংশী নদী থেকে উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বিকাশ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে আত্মহত্যা করার কারণ এখনও জানা যায়নি।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম