আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 3:49 am || প্রকাশের তারিখ: March 15, 2021, 6:53 pm
৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা চ্যাম্পিয়ন উদ্ভাবক মিজান
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন দেশ সেরা উদ্ভাবক খ্যাত মিজানুর রহমান।

সোমবার বিকালে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সমাপনি অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন কিছু প্রাইজবন্ড ও সনদপত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইকবাল কবীর জাহিদ, সরকারি এম. এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মো: মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম