প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 3:50 am || প্রকাশের তারিখ: March 16, 2021, 12:58 am
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি, ট্রাক শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ মার্চ সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে “মুজিববর্ষের শপথ করি-প্লাস্টিক দূষণ রোধ করি” প্রতিবাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসর মনির হোসেন, ব্যাবসায়ী বিশ্ব সাহা প্রমুখ।
কেশবপুরের মূলগ্রামে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর সদর ইউনিয়নের মুলগ্রাম যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার রাতে মূলগ্রাম উত্তর পশ্চিমপাড়া মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মূলগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মফিজুর রহমান মফিজ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন হাফেজ মাওঃ গোলাম মোস্তফা হাবিবী। তৃতীয় বক্তার বক্তব্য রাখেন মাওঃ শাহ ওলিউল্লাহ সিদ্দিকী।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম