আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:43 pm || প্রকাশের তারিখ: March 16, 2021, 9:54 pm
রাণীশংকৈলে মুক্তির ৭১ নিউজের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাও)সংবাদদাতা।। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে ১৬ মার্চ সোমবার মুক্তির'৭১ অনলাইন নিউজের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। "বলতে এসেছি স্বাধীনতার কথা"- এ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিভাগের ঠাকুরগাওসহ ৮ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আ'লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা আ'লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক এস এম ইউসুফ আলী, রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আবদুল লতিফ শেখ, আ'লীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা নেতা সামসুল আরেফিন ও আবু তাহের, আ'লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব প্রমুখ।

পত্রিকাটির সম্পাদক শাহিদ আজিজের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও দি নিউ নেশন প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক জোহরা আক্তার নুসরাত ও বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের যৌথ স ালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক রাণীশংকৈল প্রেসক্লাব( পুরাতন) সভাপতি কুশমত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাবেক সভাপতি মোবারক আলী ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমূখ।

অতিথিরা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের সফল কর্মকান্ডের কথা তুলে ধরার আহবান জানান। এইসাথে তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আসার জন্য সম্পাদক মোহাম্মদ শাহিদ আজিজ সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম