প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 7:21 pm || প্রকাশের তারিখ: March 17, 2021, 2:18 pm
ঢাকা।। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটেছে। আইসিইউটি থেকে স্থানান্তরের সময় তিনজন রোগী মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
আজ বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান।
নাজমুল হক জানান, ঢামেকের নতুন ভবনের দ্বিতীয় তলায় করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে স্থানান্তের সময় তিন রোগী মারা গেছেন। তাদের কেউ দগ্ধ হননি। তবে মারা যাওয়া কারও নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
পরিচালক নাজমুল হক বলেন, আইসিইউ-এর অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে।