প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:42 am || প্রকাশের তারিখ: March 17, 2021, 10:00 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৬৫০জন মুক্তিযোদ্ধার মাঝে শাড়ি লঙ্গী ও দুইশতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার ১৭ই মার্চ পরিষদ মিলনায়তে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা পরিষদের উদ্যোগে প্রথমে কেক কাটা হয়।
পরে এক আলোচনা সভা শেষে জেলা পরিষদের অর্থায়নে জেলার ৬৫০জন মুক্তিযোদ্ধা নারীপূরুষের মাঝে শাড়ি লঙ্গী ও সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার সহ দুই শতাধিক পথশিশু ও তেঘরিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম,জেলা আওয়ামীলীগের শ্রম বিষযক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মাহাতাবুল হাসান সবুজ,জেলা আওয়ামীলীগ সদস্য মো. নুরুল ইসলাম,জেলা যুবলীগ নেতা মো. পাভেল আহমদ,জেলা পরিষদের সদস্য মো. হোসেন আলী ও ফজলুল হকসহ পরিষদের মো. আব্দুল আজাদসহ কর্মকর্তা কর্মচারীরা।