আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ১৮, ২০২১, ৬:৫৯ অপরাহ্ণ
দেশে পৌঁছেছে মওদুদ আহমেদের মরদেহ
ঢাকা।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রখ্যাত এই আইনজীবীর মরদেহ দেশে নিয়ে আসা হয়।
তার মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মর্গে।
শুক্রবার সকাল ১০টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে এবং বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দফা জানাজা হবে মওদুদের। নয়া পল্টনের জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে মওদুদ আহমদের কফিন নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে।
সেখানে বাদ আসর কোম্পানিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর নিজের বাড়ির আঙিনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মওদুদ আহমদকে দাফন করা হবে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় ব্যারিস্টার মওদুদ আহমদের। তার বয়স হয়েছিল ৮১ বছর। কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম