প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 1:08 am || প্রকাশের তারিখ: March 18, 2021, 9:00 pm
রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। খুলনার পাইকগাছা চাঁদখালীর শাহপাড়ার জিরো পয়েন্টে মাদক দ্রব্য বিকিকিনি কালে তিন বিক্রিতাকে পুলিশ আটক করেছে।
বুধবার রাতে গোপন সংবাদে ওসি এজাজ শফীর নির্দেশে শাহপড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে গাউস গাইন(২৬),তানজু সরদারের ছেলে শফিকুল ইসলাম(২২)ও কয়রা থানার ইসলামপুর গ্রামের নাসির উদ্দীন(১৯) কে পুলিশ গ্রেপ্তার করে।ওসি এজাজ শফী জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।তাদের কে আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি