আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:17 am || প্রকাশের তারিখ: March 18, 2021, 9:07 pm
সুনামগঞ্জে ৩৯৭০ পিস ইয়াবাসহ ৩ ভারতীয় নাগরিক আটক
 সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সীমান্তে ৩৯৭০ পিস ইয়াবাসহ ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে সুনামগঞ্জ  র‌্যাব-৯।

১৭ মার্চ বুধবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের (ভারত সীমান্ত সংলগ্ন)
উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল কাহারের বাড়ি থেকে তাদেরকে আটক করা র‍্যাব-৯। আজ ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে ভারতীয় ৩ ইয়াবা ব্যবসায়ীকে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

র‍্যাব- ৯ সূত্রে জানাযায়,  আটককৃতরা ৩ ভারতীয় নাগরিক - ভারতের মেঘালয় রাজ্যের সাইগ্রাফ থানার কালাটেক (বস্তি) গ্রামের মৃত প্রেমানন্দ দাসের পুত্র লিটন দাস (২৭), একই গ্রামের মৃত কার্তিক দাসের পুত্র সুরঞ্জিত দাস (২৪) ও কৃপেন্দ্র দাসের পুত্র সাদব দাস।

 দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ৩ ভারতীয় যুবককে ইয়াবাসহ পুলিশে কাছে হস্তান্তর করলে আইনি প্রকৃয়া শেষে  তাদের কোর্টে প্রেরণ করা হয় । ১৯৫২ সনের ৪ ধারায় অবৈধ অনুপ্রবেশ করায় একটি এবং অপরটি ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে র‌্যাব-৯, সিলেটের এস আই (নিরস্ত্র) প্রণব রায় বাদী হয়ে দোয়ারাবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম