আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:45 pm || প্রকাশের তারিখ: March 18, 2021, 9:17 pm
গাইবান্ধায় বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব শুরু
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে বৃহস্পতিবার (১৮ মার্চ) গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার জুড়ে ‘বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব’ শুরু করা হয়েছে। জেলা শহরের পুলিশ লাইনের সম্মুখ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়–য়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর শিল্পীরা দুপুর সাড়ে ১২টা থেকে আলপনা অংকন শুরু করেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলার ভাঙ্গামোড়ের এই ১০ কিলোমিটার সড়কে একটানা ২৪ ঘন্টা আলপনা অংকন সম্পন্ন করবে।
উল্লেখ্য যে, ২৪ ঘন্টায় ১০ কিলোমিটার সড়কে আলপনা আঁকা সম্পন্ন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের দীর্ঘতম অংকিত সড়ক আলপনা হিসেবে স্বীকৃতি পেতে ওই সংগঠনের শিক্ষার্থী শিল্পীরা এই দুরুহ উদ্যোগ নেয়।

এব্যাপারে উদ্যোক্তা সংগঠনের সভাপতি হুসেইন মো. জীম, সাধারণ সম্পাদক একে প্রামানিক পার্থ, নির্বাহী সভাপতি ডা: তন্ময় নন্দী, প্রধান সমন্বয়ক চন্দ্র শেখর চৌহান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতেই দীর্ঘ ১০ কিলোমিটার সড়ক জুড়ে এই বর্ণিল নান্দনিক আলপনা অংকনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তারা আশাবাদী নির্ধারিত ২৪ ঘন্টার মধ্যেই আলপনা অংকন সম্পন্ন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে গাইবান্ধা জেলার নামটি সংযুক্ত করতে সক্ষম হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম