আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: March 19, 2021, 11:30 pm
মুরগী ব্যবসার অন্তরালে মাদক পাচার,৩০ হাজার ইয়াবাসহ আটক-৩
জাহেদ হাসান বিশেষ প্রতিনিধি।। অভিনব কৌশলে মুরগীবহনকারী পিকআপে করে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪ টার সময়
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিক রহমানের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি টিম পটিয়া থানাধীন কমলমুন্সিরহাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে মুরগীবহনকারী পিকআপে করে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ ওই ৩ জনকে আটক করে।

আসামি ১। দেলোয়ার হোসেন (২৮), আসামী ২। মোঃ জুলহাস (২৪) ও আসামী ৩। মোঃ স্বপন(২১)।

আটক আসামীদের বিরুদ্ধে পটিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে বলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

 

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম