আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: March 22, 2021, 7:14 pm
আশুলিয়ায় গাঁজা ও হেরোইনসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার ২২ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। এর আগে রোববার রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল বাস¯ট্যান্ড সংলগ্ন এস.এ পরিবহনের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া থানার বান্দাবাড়ি গ্রামের বেলায়েত খানের ছেলে ওহিদুল ইসলাম (৩৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারী গ্রামের সামছুল মন্ডলের ছেলে ছালিম মন্ডল (৪০) একই এলাকার আহেদ মোল্লার মেয়ে আজিমন নেছা (৩৮) ও দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার ঘৌণকৃষ্ণপুর গ্রামের লাল মিয়ার ছেলে মিঠু মিয়া (৩৮)। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ আমাদেরবাংলাদেশ.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে।

এসময় সন্দেহভাজন এক নারীসহ চার ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার পুরিয়া হেরোইন যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে আশুলিয়ার বাইপাইল ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম