আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 10:52 pm || প্রকাশের তারিখ: March 23, 2021, 2:00 am
তাহিরপুরে জাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে ভাসমান বাংলাদেশী যুবকের লাশ
কামাল হোসেন, সুনামগঞ্জ।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগর সীমান্তের ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট অংশে জাদুকাটা নদীতে ভাসমান এক বাংলাদেশী যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম সাইদুর রহমান(২৫)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়গোপ টিলাগাও গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

সে পেশায় একজন কয়লা শ্রমিক।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, ২২ মার্চ সোমবার ভোর সকালে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে সীমান্ত নদী জাদুকাটার ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় কয়লা তোলতে যায়। পরে স্থানীয় লোকজন দুপুরে জানতে পারে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় ১ কিলোমিটার ভিতরে নলিকাটা থানার ঘোমাঘাট এলাকায় রড়গোফ টিলাগাও গ্রামের সাইদুর রহমানের লাশ জাদুকাটা নদীতে ভাসমান অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়রা আরও জানান, সাইদুর রহমান আগে থেকেই গেলে মৃগী রোগে আক্রান্ত আক্রান্ত ছিল। তাদের ধারনা জাদুকাটা নদীতে কয়লা তোলার সময় সাইদুর রহমানের মৃগী রোগ উঠলে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আপনাদের মতো আমরাও শোনেছি ভারতের ভিতরে জাদুকাটা নদীতে বাংলাদেশী যুবকের লাশ ভাসমান অবস্থায় পড়ে রয়েছে। বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারে জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম