আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২১, ২:১১ অপরাহ্ণ
আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশের এসআই নিহতের ঘটনায় গ্রেপ্তার চালক (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় শিল্প পুলিশের উপ-পরিদর্শক মোনায়েম হোসেনের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার চালকের সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চালক বাসার (২২) নোয়াখালী জেলার কবিরহাট থানার চর আলগী এলাকার শাহজাহনের ছেলে। এ ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির জানান, গত ৭ মার্চ ভোরবেলা কর্মরত দায়িত্ব
পালন শেষে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় শিল্প পুলিশের এসআই মোনায়েম হোসেনকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যান।এতে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে সিসিটিভি দেখে পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করেন। ঘটনার ১৬ দিন পর পুলিশ গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানা থেকে কাভার্ডভ্যান জব্দ করা হয় এবং চালক বাসারকে আটক করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু

https://youtu.be/zLv8PmtRv1M
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম