প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 12:23 am || প্রকাশের তারিখ: March 23, 2021, 11:14 pm
নওয়াপাড়া(যশোর)সংবাদদাতা।। নওয়াপাড়া বাজারের মেসার্স মাহিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় বদরুজ্জামান খোকনকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাহিন এন্টারপ্রাইজের অফিস চত্বরে হুইল চেয়ারটি বিতরণ করেন, মেসার্স মাহিন এন্টারপ্রাইজের মালিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সাংবাদিক আহাদুর জামান নূর প্রমুখ।
হুইল চেয়ারটি পেয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত অসহায় খোকন জানান, মাহিন এন্টারপ্রাইজের মালিক তার পাশে এগিয়ে আসায় তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।