আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 9:47 pm || প্রকাশের তারিখ: March 23, 2021, 11:26 pm
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছা  সংবাদদাতা।।  পাইকগাছায় মাস্কব্যবহার না করায় ৫ জন ও প্লাষ্টিকের ব্যাগ বিক্রির করার কারনে ২ জনকে ভ্রাম্যমান আদালতে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে পৌর সদরে  এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) মোঃ শাহরিয়ার হক।

করোনা মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতারণ করা হয়েছে। জন সচেতনতা বৃদ্ধিতে মাস্ক ব্যবহার না করায় ১'শ টাকা করে ৫ জনকে ৫'শ টাকা ও পাটের তৈরী  ব্যাগের বদলে প্লাস্টিকের ব্যাগ বিক্রি করা অভিযোগে ৫শ'টাকা করে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ আদালতে মোট এক হাজার ৫'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট  জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম