আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:43 pm || প্রকাশের তারিখ: March 23, 2021, 11:31 pm
সাংবাদিকদে বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংহতি সমাবেশ
ওবাইদুল ইসলাম।। রংপুরের সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েলসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও সাংবাদিকদের উপর হামলা মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিক সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সমাজের আয়োজনে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয় ।

গণসংহতি সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আবু জাফর সাবু, নুরুজ্জামান প্রধান, দেশ টিভি অমিতাভ দাশ হিমুন, মাছরাঙ্গা টেলিভিশনের সিদ্দিক আলম দয়াল, ইনিডপেন্ডেন্ট টেলিভিশনের আরিফুল ইসলাম বাবু, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, একুশে টেলিভিশনের আফরোজা লুনা, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, এসএ টিভির কায়ছার প্লাবন, সাংবাদিক ও শিক্ষক নিয়ামুল আহসান পামেল, প্রমুখ।

সাংবাদিক গণসংহতি সমাবেশ স ালন করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরাও সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান।

বক্তারা বলেন, রংপুরে ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা বিপিডি’র অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রচার করায় রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারিদের শাস্তির দাবি জানান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দূর্ঘটনার শিকার সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল সাংবাদিকের জন্য সরকারিভাবে বিমা চালু করার দাবি জানান বক্তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম