আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 8:25 pm || প্রকাশের তারিখ: March 26, 2021, 10:38 am
স্বাধীনতা দিবসে যশোর জেলা পুলিশের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এর উপলক্ষে স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন যশোর জেলা পুলিশ।

শুক্রবার ২৬ মার্চ ভোর ৬ টার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে বাঙালী জাতীর বীর শহীদদের স্মরনে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন যশোর জেলা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সিআইডি, পিবিআই, যশোর হাইওয়ে পুলিশ সহ সকলের পুলিশের কর্মকর্তারা।

পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশ লাইন্স এবং কোতয়ালী মডেল থানায় নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন যশোর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

আমাদেরবাংলাদেশ.কম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম