আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ২৬, ২০২১, ৯:৪৮ অপরাহ্ণ
জন্মলগ্ন থেকেই বাংলাদেশ-ভারত বন্ধু: নরেন্দ্র মোদি
ঢাকা।। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ-ভারত বন্ধু; বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এই ৫০ বছরে আরো দৃঢ় হয়েছে। এই দু'দেশের সম্পর্ক এমন- যা কখনো নষ্ট হবে না।

এ অঞ্চলের উন্নয়নের জন্য দুই দেশকে একসাথে কাজ করে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দু'দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৬ মার্চ) সকালে সাড়ে দশটার দিকে নরেন্দ্র মোদীকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

করোনা মহামারি শুরুর পর এটিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর।

বিমানবন্দর থেকে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান মোদী। মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষেশ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান নরেন্দ্র মোদী। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

পরে, বিকেল ৪টা ২০ মিনিটে সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম