আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ২৮, ২০২১, ১:৩৬ অপরাহ্ণ
আশুলিয়ায় ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে ডিশ ব্যবসায়ী ইলিম সরকার (৩৫) কে কুপিয়ে হত্যার করা হয়েছে। ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (২৮ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়া বাজারের পাশে এ ঘটনাটি ঘটে। তবে হত্যার সময় বাড়িতে সিসিটিভি থাকলেও হার্ডডিস্ক চুরির খবর পাওয়া গেছে।

নিহত ইলিম সরকার আশুলিয়া কাঠগড়া এলাকার ফজর আলী সরকারের ছেলে। তিনি ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী কেমেলী বেগম জানান, সকালে বিল্ডিং মেরামতের কাজে পাশের বাড়ির ৪তলায় গিয়েছিলেন তিনি। বাসায় এসে স্বামীকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে লোকজন জড়ো হয়। ডিশ ব্যবসাকে কেন্দ্র করে শাহীন সরকার ও রবিন দেওয়ান হত্যাকান্ডের ঘটিয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই মামুন সরকার হিরো জানান, হত্যার খবর পেয়ে বাসায় গিয়ে তার মৃতদেহ দেখতে পান। নিহতের পেট ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পান তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওর্য়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম