আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ২৯, ২০২১, ৫:১৮ অপরাহ্ণ
’২০ দিনে সংক্রমণ বেড়েছে নয় গুণ’
ঢাকা।। হাসপাতালের ওপর চাপ সৃষ্টি না করে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। গেল ২০ দিনে করোনাভাইরাসের সংক্রমণ ৯ গুণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিস্থিতি বিবেচনায় পিকনিক, বিয়ে, পর্যটন কেন্দ্র, মাহফিল ও সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৯ মার্চ) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে হাসপাতালে সেবা দেয়া কষ্টকর হবে। তাই হাসপাতালের ওপর চাপ সৃষ্টি না করে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিজেদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, ভারত থেকে যে পরিমাণ টিকা পাওয়ার কথা, সে পরিমাণ টিকা পাওয়া না গেলে, টিকা কার্যক্রম নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। মে জুনের আগে কোভ্যাক্সের টিকা আসবে না বলেও জানান মন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম