প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:33 pm || প্রকাশের তারিখ: March 30, 2021, 8:52 pm
ঢাকা।। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফায়েজ উদ্দিন (৪০)। তিনি ঢাকার জসিম উদ্দিন এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, করটিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে খুদিরামপুর বাইপাস এলাকায় পৌঁছালে অটোরিকশাটি মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-২০২০) নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও অটোরিকশা দুটিই রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে অটোরিকশার নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে। আর, আহত ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আশিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করি।