আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 19, 2026, 6:40 pm || প্রকাশের তারিখ: March 31, 2021, 4:18 pm
একদিনে করোনায় আরও মৃত্যু ৫২
ঢাকা।। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আজও ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরও নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৬ জনের। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২৯ মার্চ; পাঁচ হাজার ১৮১ জন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১ জন। এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন। এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

এর আগে গতকাল দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া এই সময়ে আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৪২ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম