আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ৩১, ২০২১, ৪:২৮ অপরাহ্ণ
অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, ভাড়ার সিধান্ত কাল
ঢাকা।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে লঞ্চ। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে কাল।

সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৩১ মার্চ) ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে হলে অবশ্যই ভাড়া বাড়াতে হবে। বুধবারের মধ্যে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করা হবে। কাল থেকে বাড়ানো হবে লঞ্চের ভাড়া। ভাড়া বাড়ানোর পাশাপাশি, পরিবহন সংখ্যাও বাড়ানো হবে।’

এর আগে গণপরিবহনে যাত্রী ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম