আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 9:01 am || প্রকাশের তারিখ: March 31, 2021, 4:46 pm
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন 
প্রতিনিধি সুনামগঞ্জ।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ৩ ইউপি সদস্য।

বুধবার (৩১ মার্চ) বেলা একটায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ ভবনেে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিনারা বেগম ও হাজেরা বেগম তাদের লিখিত বক্তব্যে দাবি করেন,প্রতিপক্ষ পূর্ব বিরোধের জের ধরে আমাদের কে বির্তকিত ও মানহানি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভিত্তিহীন একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগকে কেন্দ্র করে একাধিক  সংবাদ মাধ্যমে "প্রকল্পের টাকা আত্মসাত " এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে পুর্ব বিরোধের জের ধরে একাধিক মামলার বিচারাধীন আসামি ও পরাজিত ইউপি সদস্য শাহানুর মিয়ার ছেলে কবির মিয়া তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন উদ্দেশ্য প্রনোদিত।

ইউপি সদস্য আবুল কালাম বলেন, নয়াবন্দ লিটনের বাড়ি হতে শ্রীপুর বাজার রাাস্তায় ব্লক মেরামত বাবদ ২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আমি নিয়মানুযায়ী বাস্তবায়ন করতেছি তবে ৪ লাখ টাকা বরাদ্দের টয়লেট নির্মান কাজে আমি সম্পৃক্ত নই, এ কাজে ঠিকাদার নিয়োগ করে দেওয়া হয়েছে। এখানে আমাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে জড়িত করা হচ্ছে।

সংরক্ষিত ইউপি সদস্যা মিনারা খাতুন ও হাজেরা বেগম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ওয়ার্ডে আবুল কালাম ও শাহানুর মিয়া ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শাহানুর মিয়া পরাজিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে মিথ্যে অভিযোগ করে সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত থাকেন।

এ ব্যাপারে শাহানুর মিয়ার ছেলে  অভিযোগকারি কবির মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার  মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম