প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 7:28 pm || প্রকাশের তারিখ: September 28, 2019, 1:34 pm
মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভার : সাভারে বাসের চাপায় পিষ্ট হয়ে সাকিল (২৮) নামে এক পিকআপ ট্রাকের হেলপার নিহত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাকিল নীলফামারী
জেলার কিশোরগঞ্জ থানার উত্তর জারভেরি এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (শনিবার) নীলফামারী হতে কলাভর্তি একটি পিকআপ সাভার হেমায়েতপুর আসার পথে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এসে থামে।
পরে পিক-আপ ট্রাকের হেলপার রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তবে এ বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।