আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 7:32 pm || প্রকাশের তারিখ: March 31, 2021, 11:30 pm
পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে এলাকা প্লবিত 
রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। খুুুুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে বির্স্তীর্ণ এলাকা প্লবিত। ভেসে গেছে চিংড়ী ঘেরের  মাছ,জমির ফসল । ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা।  পাইকগাছা – তালার শাজাতপূর পুরের সংযোগ সড়কের উপর নির্মাণাধীন ব্রিজ বাঁধ ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে,উপজেলার রাড়ুলী ইউপির কাটিপাড়া নামক স্থানে পাইকগাছা- তালা সিমান্তে খুলনার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রিংবাঁধ দিয়ে ব্রিজ নির্মান করা কালে মঙ্গলবার দুপুরে জোরের পানিতে ভেঙ্গে চিংড়ী ঘের,পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট। স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এখানে ১২টি চিংড়ী ঘের। যার জমির পরিমান প্রায় ৪ শ বিঘা জমি। চিংড়ী মৌসমীর প্রথম। আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে।তার আগেই এ অবস্থার সৃষ্টি।স্থানীয়রা জানান কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের কাজ চলছে। দুই তিন মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান।এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে বা্ঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাধ। যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে।  পানের বরজ ও বোর  ধানের ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ।

বাড়ীতে জোয়ারের পানি উঠে অনেকের ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে । স্থানীয়  চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের  গাফিলতির কারনে বাধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম