আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ১, ২০২১, ১২:১৫ পূর্বাহ্ণ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: তারুন্যের নলছিটির দেয়ালিকা প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত উপলক্ষ্যে তারুণ্যের নলছিটির ইয়ূথ অর্গানাইজেশনের দেয়ালিকা প্রদর্শনী উদ্ধোধন করা হয়েছে।

আজ(৩০ ই মার্চ) সকালে ঝালকাঠির নলছিটির বিজয় উল্লাস চত্ত্বরে এ দেয়ালিকা উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ওয়াহিদ কবির খান।

উদ্ধোধন অনুষ্ঠানে তারুণ্যের নলছিটি ইয়ূথ অর্গানাইজেশনের কনভেনর খালেদ সাইফুল্লা বলেন, তরুনদের জ্ঞানের প্রতিভার বিকাশ ও তথ্য প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে থাকবে সংগঠন। অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গঠন ও বির্নিমানে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনন্য উচ্চতায় বাংলাদেশ শিরোনামে দেয়ালিকায় তারুণ্যের নলছিটির স্বেচ্ছাসেবীদের কবিতা, তরুনের ভাবনা, স্বাধীনতার ৫০ এ বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে নলছিটির বিভিন্ন গুণী শিক্ষাবিদ, সংগঠক ও রাজনীতিবিদদের লেখনি তুলে ধরা হয়। এসময় সংগঠনের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলছিটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনারধন দাস, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, পৌর কাউন্সিলর এবং সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম