আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: April 2, 2021, 8:57 pm
তাইওয়ানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৩৬
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তাইওয়ানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭২ জনেরও বেশি। তাদের মধ্যে ৬০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছ। শুক্রবার পূর্ব তাইওয়ানের একটি সুরঙ্গের ভেতর এ দূর্ঘটনা ঘটে।

তাইওয়ানের যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে পূর্ব তাইওয়ানের একটি সুরঙ্গের ভেতর টারোকো এক্সপ্রেস নামের ট্রেনটি দূর্ঘটনার কবলে পড়ে।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের তাইটুংগামী ট্রেনটি উত্তর হুয়ালিয়ানের একটি সুরঙ্গে প্রবেশের পর এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে সুরঙ্গের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনটি সাড়ে তিনশ যাত্রী বহন করছিল। ৪০৮ নাম্বারের ট্রেনটি দেশটির দ্রুততম ট্রেনগুলোর একটি। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

এর আগে ২০১৮ সালে তাইওয়ানে একটি ট্রেন দূর্ঘটনায় একশ ৭৫ জন মারা গিয়েছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম