প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 2:48 pm || প্রকাশের তারিখ: September 28, 2019, 5:12 pm
মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভার : দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৩-তম জন্মদিন উপলক্ষে আশুলিয়া থানা ছাত্রলীগ কেক কেটে জন্মদিন পালন ও তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুরে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মোঃ শাহীন চৌধুরী দ্বীপ এর অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। জন্মদিন উপলক্ষে এক বিশাল কেক কেটে উপস্থিত নেতৃবৃন্দরা 'শুভ শুভ শুভদিন, শেখ হাসিনার জন্মদিন', 'শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি' এমন বিভিন্ন শ্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মোঃ শাহীন চৌধুরী দ্বীপ এসময় গণমাধ্যমকে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় হাসু আপার ৭৩-তম জন্মদিনে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, আশুলিয়া ছাত্রলীগ এবং ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগ একত্রীত হয়ে জন্মদিন পালন করছি। প্রিয় নেত্রীর সঠিক ও যোগ্য দিক নির্দেশনায় এগিয়ে চলা আমাদের বাংলাদেশকে তার কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ গড়ায় আমরা ছাত্রলীগ সবসময়েই তাঁর পাশে থাকবো।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর দেওয়ান, ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান রাব্বি, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা মিল্টন মন্ডল প্রমুখ সহ আশুলিয়া থানা ছাত্রলীগের কর্মীবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানের শেষাংশে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩-তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। উক্ত আনন্দ র্যালিতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মোঃ শাহীন চৌধুরী দ্বীপ সহ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।