আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:03 pm || প্রকাশের তারিখ: April 5, 2021, 6:42 pm
বাগেরহাটে পানগুছি নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে পুরানো থানা ঘাট এলাকা থেকে পানগুছি নদীতে গোসল করতে নেমে সে আর ফেরেনি। সে ওই এলাকার শাহজালাল শেখের মেয়ে।

খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে তল্লাশি শুরু করেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, শিশুটির সন্ধান পেতে তল্লাশি চলছে। অধিকতর তল্লাশির জন্য খুলনা থেকে একটি ডুবুরি দল মোরেলগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম