আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 12:52 am || প্রকাশের তারিখ: April 5, 2021, 10:55 pm
সুনামগঞ্জ শহরে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ১৫০০ টাকা জরিমানা 
সুনামগঞ্জ  প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলা শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সেই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।

 সোমবার ৫ এপ্রিল দুপুরে  সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও  সুনামগঞ্জ প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে সুনামগঞ্জ শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মেহেদী হাসান ও মোঃ বোরহান উদ্দিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন,
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম