আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 5:04 pm || প্রকাশের তারিখ: April 6, 2021, 10:44 pm
কেশবপুরে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ইমাম আটক
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার ৬ এপ্রিল  সকালে ওই ইমামকে যশোর আদালতে সোপর্দ করা হয়। এছাড়া শিশুর জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে পৌরসভার ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৪) প্রায় ৪ বছর ইমামতি করেন ও শিশুদের আরবি পড়ান।

সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে ওই শিশুকে (৬) থাকতে বলেন। পরে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানালে এলাকাবাসী ইমামকে আটক করে সোমবার রাতে পুলিশের হাতে তুলে দেন। ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, আটক ইমাম ইমরান হোসেনকে মঙ্গলবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম