আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 3:09 pm || প্রকাশের তারিখ: April 9, 2021, 3:16 pm
সৈকতে ভেসে এলো বিশাল তিমি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে মৃত একটি তিমি মাছ। স্থানীয় লোকজন শুক্রবার দুপুর ১২টার দিকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় এটি দেখে মৎস ও পরিবেশ অধিদপ্তরে খবর দিয়েছে।

তিমিটি এখনও সাগরতীরে পড়ে আছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির নিউজবাংলাকে বলেন, ‘মৃত তিমির খবর পেয়েছি। ঘটনাস্থলে বনবিভাগের একটি টিম পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা নুর নবী জানান, ‘লোকমুখে শুনে আমি সৈকতে গিয়ে দেখলাম মৃত তিমিটি পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তিমিটি মারা গেছে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম